1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপুরে আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: চিকিৎসাসেবা পেল ৩ শতাধিক ছাত্র - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: চিকিৎসাসেবা পেল ৩ শতাধিক ছাত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ Time View

 

শফিকুল আলম সজীব দুর্গাপুর নেত্রকোনা।

মাদ্রাসার ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষায় নেত্রকোনার দুর্গাপুরে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশন’ (কেন্দ্রীয় কবরস্থান দুর্গাপুর, নেত্রকোনা)-এর উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গাপুরের তেরী বাজারস্থ ‘বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসা’ প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা আব্দুর রব সাহেব। ফিতা কাটার পর তিনি ক্যাম্পের সফলতা, মাদ্রাসার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মেডিকেল ক্যাম্পে মাদ্রাসার তিন শতাধিক ছাত্র ও স্থানীয় অভাবী রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পে অক্লান্তভাবে চিকিৎসাসেবা প্রদান করেন:

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডঃ মুহাম্মদ রাফিউল ইসলাম তালুকদার।দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান। পল্লী ডিজিটাল ক্লিনিকের পরিচালক ডাঃ সারোয়ার হোসেন শিপলু তালুকদার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সোহেল রানা ও ডাঃ সাইফুল। উপস্থিত ছিলেন ডঃ রমজান হোসেন। দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজীম শাইন, দেলোয়ার হোসেন তালুকদার ও পলাশ সাহা। উক্ত মেডিকেল ক্যাম্পে ১৮ বছরের উর্ধ্বে বয়সী ছাত্রদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা দেওয়া হয়। এই কার্যক্রমে রক্ত পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি-এর সম্মানিত সভাপতি কামরুজ্জামান রাজু ও তাঁর একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ।

ক্যাম্প চলাকালীন এক সংক্ষিপ্ত আলোচনা ডাঃ মুহাম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন মাদ্রাসার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে এসে একসঙ্গে এতগুলো কোমলমতি শিক্ষার্থীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেরে একজন চিকিৎসক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও আত্মতৃপ্ত। সাধারণত আবাসিক মাদ্রাসার ছাত্ররা স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টির বিষয়ে কিছুটা অবহেলার শিকার হয়, যার ফলে চর্মরোগ, পেটের সমস্যা বা ঠাণ্ডা-জ্বরে বেশি ভোগে। আজ আমরা তাদের শুধু প্রেসক্রিপশন বা ওষুধই দেইনি, বরং কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে সুস্থ থাকা যায় সেই পরামর্শও দিয়েছি। তরুণদের এই মানবিক সংগঠনটি যেভাবে সুশৃঙ্খলভাবে এত বড় একটি ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন মহতী উদ্যোগে ডাকলে আমি ভবিষ্যতেও সবসময় পাশে থাকব।”

সংগঠনের উপদেষ্টা হাজী আবুল কাসেম মড়ল বলেন:তরুণরা যখন সমাজ বিনির্মাণে এবং মানুষের কল্যাণে এগিয়ে আসে, তখন সমাজ এমনিতেই বদলে যায়। আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশনের এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগটি প্রশংসার দাবিদার। আমরা সবসময় এই তরুণদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

মাদ্রাসার মুহতামিম মুফতি হুমায়ুন কবীর বলেন: আমাদের আবাসিক মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘসময় এখানে থেকে দ্বীনি শিক্ষা অর্জন করে। অনেক সময় তাদের ছোটখাটো শারীরিক সমস্যার সঠিক চিকিৎসা সময়মতো হয়ে ওঠে না। আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশন ও চিকিৎসকদের এই মহতী উদ্যোগের ফলে আজ একসাথে ৩ শতাধিক ছাত্র ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়েছে। আমি আল্লাহর দরবারে এই সংগঠনের সকলের মঙ্গল কামনা করছি। সংগঠনের সভাপতি শফিকুল আলম সজীব বলেন:আমরা শুধু এই মেডিকেল ক্যাম্পেই সীমাবদ্ধ নই; আল-খিদমাহ্ স্বেচ্ছাসেবক যুব ফাউন্ডেশন শুরু থেকেই দুর্গাপুর কেন্দ্রীয় কবরস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মমাফিক কবর খনন এবং পবিত্র রমজান মাসে দরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। ভবিষ্যতেও মানবতার সেবায় আমাদের এমন সামাজিক ও স্বাস্থ্যমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় ঔষধ বিক্রেতা ও সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোহান বলেন:একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে সঠিক চিকিৎসার কোনো বিকল্প নেই। একজন ফার্মেসি ব্যবসায়ী ও এই সংগঠনের দায়িত্বশীল হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা এলাকার এতগুলো বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি এবং তাদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দিতে পেরেছি।

সেবা পাওয়া এক ছাত্রের অভিভাবক জানান:মাদ্রাসায় বড় ডাক্তাররা এসে আমাদের সন্তানদের ফ্রিতে দেখছেন এবং দামি দামি ওষুধও ফ্রিতে দিয়েছেন, এটা আমাদের মতো সাধারণ পরিবারের জন্য বড় পাওয়া। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মাদ্রাসার ছাত্র রায়হান বলেন ডাক্তার স্যাররা আমাদের অনেক আদর করে দেখেছেন, বুক-পিঠ পরীক্ষা করেছেন এবং কীভাবে সুস্থ থাকা যায় সেই পরামর্শ দিয়েছেন। ফ্রি ওষুধ ও রক্তের গ্রুপ জানতে পেরে আমরা সব ছাত্ররা খুব খুশি।

 

মেডিকেল ক্যাম্পটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় সচেতন মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজক সংগঠন, তরুণ স্বেচ্ছাসেবক এবং ক্যাম্পে আগত চিকিৎসক দলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি