1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জের শান্তিরামে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সুন্দরগঞ্জের শান্তিরামে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ইউনিয়নের হরমোহন এলাকায় আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার। তিনি কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম। তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিরাম ইউনিয়ন জামায়াতের আমীর মো. সুজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা ফেরদৌস সরকার। সমাবেশের সার্বিক পরিচালনায় ছিলেন শান্তিরাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মোকছেদ আলী।

এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি