1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবান সদর হাসপাতালের ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বান্দরবান সদর হাসপাতালের ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০ Time View

 

মোহাম্মদ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন ভোলার চরফ্যাশনের মো: সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সাথে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।

 

বান্দরবানের সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি