1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৭ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা।  - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৭ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা। 

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮ Time View

 

মোঃ জনি আহম্মেদ (কুষ্টিয়া) ভেড়ামারা প্রতিনিধি:

আজ ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

 

কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশ ও ভেড়ামারা থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি করা হয়। অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন অমান্যকারী মোট ৪৭টি মোটরসাইকেল আটক করে মামলা দেওয়া হয়।

 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইন মেনে যানবাহন চালাতে জনগণকে সচেতন করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

পুলিশ প্রশাসন সকল মোটরসাইকেল চালককে বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি