1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সর্বানন্দে যুবকদের ফেরাতে চেয়ারম্যান জহুরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ: ফুটবল উপহার - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বানন্দে যুবকদের ফেরাতে চেয়ারম্যান জহুরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ: ফুটবল উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪ Time View

 

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সুন্দরগঞ্জের ৬ নং সর্বানন্দ ইউনিয়নে মাদকাসক্ত ও অনলাইন জুয়ার প্রতি আসক্তি থেকে যুবকদের সচেতন ও খেলাধুলার দিকে আকৃষ্ট করতে নতুন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

 

রোববার (৭ জুন) সন্ধ্যায় চেয়ারম্যান তার ব্যক্তিগত কার্যালয়ে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রেজাউল ইসলাম, সাংবাদিক মো. শাহজাহান মিয়া এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

চেয়ারম্যান জানান, “যুবকদেরকে ধীরে ধীরে ক্ষতিকারক অভ্যাস থেকে মুক্ত করতে হলে তাদের আগ্রহের বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। এজন্য আমরা ফুটবল উপহার হিসেবে দিচ্ছি যাতে তারা খেলাধুলার মাধ্যমে সুস্থ ও গঠনমূলক কাজে যুক্ত হতে পারে।”

উক্ত উদ্যোগের আওতায় ইউনিয়নের বিভিন্ন যুবককে ফুটবল প্রদান করা হয়েছে। স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ যুবকদের মনোযোগ খেলাধুলার দিকে ঘুরিয়ে আনতে সহায়ক হবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, যুবকরা এতে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকবে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াবে।

চেয়ারম্যান জহুরুল ইসলাম আরও বলেন, “যুবকরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সঠিক পথে পরিচালনা করা আমাদের দায়িত্ব। খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে এবং অন্য ইউনিয়নগুলোতেও এই ধরনের উদ্ভাবনী পরিকল্পনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি