1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের নড়াগাতীতে খাটের নীচে ৩৮ কেজি গাঁজাসহ, গ্রেপ্তার নারী কারবারী। - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নড়াইলের নড়াগাতীতে খাটের নীচে ৩৮ কেজি গাঁজাসহ, গ্রেপ্তার নারী কারবারী।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৭ Time View

 

বিশেষ প্রতিনিধি নড়াইল।

নড়াইলের নড়াগাতীথানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম(৫২) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারকে (৩৮) এর বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। ০৪ মে (সোমবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। এই ঘটনায় ঐ দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার আটককৃতসহ দু-জনকে আসামী করে নড়াগাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানাযায়, যার মামলা নং-০১

মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওই এলাকায় রুচিয়া বেগমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের সয়ন কক্ষ থেকে ২ কেজি ওজনের ১৮ টি প্যাকেট ও অপর একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি সহ মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে রুচিয়া বেগমকে আটক করেছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত ওই নারীরসহ আরো এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি