
আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ
হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান-এর জন্মদিন উপলক্ষে লালমনিরহাট হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব, এর কার্যকারিতা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় বক্তৃতা প্রদানকালে মোঃ আব্দুল লতিফ মৃধা বলেন, “লালমনিরহাট জেলায় এখনো কোনো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি। ফলে এই অঞ্চলের শিক্ষার্থীরা হোমিওপ্যাথি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।” তিনি দ্রুত সময়ের মধ্যে লালমনিরহাটে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply