
নিউজ ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং দলটির পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন এবং চলমান সংঘাত বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম ও মানবিকতার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।
© All rights reserved © 2026
Leave a Reply