1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৭ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার ৪ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া উপজেলার মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় বুধবার সকালে ভিটিপাড়া গ্রামের এক বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজে যান সুলতান। সেখানে কাজ করার সময় বেলা সাড়ে ১০টার দিকে ড্রিল মেশিনের প্লাগ অসাবধানতার সহিত বৈদ্যুতিক সকেটে লাগানোর সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি