
নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ (সুদসহ) মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১২ লাখ কৃষক মোট এক হাজার ৫৫০ কোটি টাকার ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং কৃষি খাতকে গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কৃষকের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে, তাদের আসল ও সুদ উভয়ই মওকুফ করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের আওতায় মোট এক হাজার ৫৫০ কোটি টাকা মওকুফ করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র অঙ্কের ঋণ নিয়ে পরিশোধে অক্ষম কৃষকদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা দেওয়া হয়েছে।
এছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়মতো উপস্থিত না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ
করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply