1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গংগাচড়ায় বিএনপি নেতা বহিষ্কার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গংগাচড়ায় বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

 

আব্দুস সালাম, গংগাচড়া  রংপুর প্রতিনিধি 

রংপুরের গংগাচড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মোঃ সাজু মিয়া গংগাচড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। 

 

বুধবার সন্ধ্যায় গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গংগাচড়া সদর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় । তাই গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডর সিনিয়র সহ সভাপতি মোঃ সাজু মিয়া কে বহিষ্কার করা হয়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সংগঠনের কাছে রয়েছে।

 

দলীয় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

 

এ বিষয়ে গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি সরকার জানান, তাকে মৌখিকভাবে বলা সত্ত্বেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকেন। তাই সাজু মিয়া কে বহিষ্কার করা হয়। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি