1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক
মাগুরা পৌর এলাকায় ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি দলীয় কার্যালয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। কার্ড বণ্টন নিয়ে মতবিরোধের জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতের দিকে বাটিকাডাঙ্গা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ আরও কয়েকজন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি