1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নানার বাড়িতে বেড়াতে এসে,  আগুনে দগ্ধ ৮ বছরের শিশু - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নানার বাড়িতে বেড়াতে এসে,  আগুনে দগ্ধ ৮ বছরের শিশু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ Time View

 

মোহাম্মদ রাসেল :(অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নর আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

 

দগ্ধ তৌহিদুল ইসলাম কাস্তল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

 

এদিকে খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি