
নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে অফিসিয়াল Facebook পেজ চালু করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে চালু হওয়া পেজটি পরিচালনা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। আধুনিক ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই অনলাইন মাধ্যম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেজটির প্রোফাইল ছবিতে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত করা হয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণ ও গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়াই এই পেজের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে গুজব কমানো এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
© All rights reserved © 2026
Leave a Reply