1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে জমকালো ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত   - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

তাড়াইল উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে জমকালো ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের শুভ সূচনা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী,তাড়াইল উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন এবং উপজেলা পরিষদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ঝুমুর মিত্র।

 

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি