
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জাল ভোট ও প্রশাসনের একপেশে আচরণের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী- গবেষক, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা।
আজ বিকালে অষ্টগ্রামের কাজী বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, “নির্বাচনের আগের রাতে তিন উপজেলা জুড়েই অবৈধভাবে ভোট কেনায় মত্ত ছিল বিএনপি’র নেতাকর্মীরা।
আজ দিনভর বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টের বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ভোটারদের ধানের শীষে ভোট দিতে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে এবং ভেতরে এসেও প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন জায়গায় একজনের পরিবর্তে অন্যরা এসে ভোট দিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে।”
তিনি আরো বলেন, “জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীকে বারবার এসব বিষয়ে অবহিত করা হলেও তারা যথাযথ কোন পদক্ষেপ নেয়নি।”
তিনি বলেন, ২৪’এর বিপ্লব পরবর্তীতে আমরা আশা করেছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কিন্তু দুঃখজনক ভাবে এই নির্বাচন একটি প্রহসন ছাড়া কিছুই নয়।”
তিনি তার পাশে থাকবার জন্য তার সকল সমর্থক ও ভোটারদের এ সময় ধন্যবাদ জানিয়ে বলেন, “আমিও আপনাদের পাশে সবসময় থাকবো।”
গণমাধ্যম কর্মীদের কাছেও তিনি এ সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply