1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ - Stbanglatv.com
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা সদর এলাকার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগিয়ে দেয়। ওই ভবনে চারটি ভোটগ্রহণ বুথ স্থাপনের প্রস্তুতি চলছিল।
আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে কক্ষের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি সিলিং ফ্যান, লাইটসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যেক্ষণ করে। পরদিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ভোটকেন্দ্রের একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে। নির্বাচনকে ঘিরে জনমনে ভীতি সৃষ্টি করতেই এ ধরনের নাশকতা ঘটানো হয়ে থাকতে পারে।
ঘটনার পর ওই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি