
হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল বাজার কাচারি পুকুর ঘাট ও ঘাটসংলগ্ন সড়ক পরিদর্শন করেছেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে ইউএনও পুকুর ঘাট ও আশপাশের সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন চলাচলের সমস্যা, রাস্তার বেহাল অবস্থা এবং পুকুর ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ভোগের কথা শোনেন।
এলাকাবাসীর অভিযোগ ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন ইউএনও তানজিলা আখতার। তিনি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় ইউএনও বলেন,
“জনগণের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং আগামীতেও করবে।”
পরিদর্শনকালে স্থানীয় ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply