1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা - Stbanglatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অসাংগঠনিক ও শৃঙ্খলাবিরোধী আচরণ করে আসছেন। তিনি বিভিন্ন সময় অশালীন ভাষা ব্যবহার ও অসদাচরণের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছেন বলে দাবি করা হয়।

এছাড়াও অভিযোগে বলা হয়, তিনি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বহিরাগতদের ব্যবহার করে দলের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়ছে এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এমন পরিস্থিতিতে পাকুন্দিয়া উপজেলা পর্যায়ের ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে ট্রাক প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলামকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

নেতাকর্মীরা আরও জানান, কেন্দ্রীয় কমিটি যদি দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও বাদল মিয়া, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি খোকা সিদ্দিক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি