1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুক্তাগাছায় ইসলামী যুব আন্দোলনের সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান ‎ - Stbanglatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

মুক্তাগাছায় ইসলামী যুব আন্দোলনের সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান ‎

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

 

‎মোঃ শহিদুল ইসলাম মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি

‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ইসলামী রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ইসলামী যুব আন্দোলন মুক্তাগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

‎স্থানীয় সূত্র জানায়, আদর্শিক মিল ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। যোগদান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

‎মাওলানা আনিছুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, ন্যায়, ইনসাফ ও কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামী আন্দোলন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।

‎স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, ইসলামী যুব আন্দোলনের সভাপতির এই যোগদান মুক্তাগাছার ইসলামী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং সাংগঠনিকভাবে জামায়াতে ইসলামীকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি