1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের হাওরে ১০ কোটি টাকার বাঁধ নির্মাণে ৭৬ শতাংশ অগ্রগতি - Stbanglatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের হাওরে ১০ কোটি টাকার বাঁধ নির্মাণে ৭৬ শতাংশ অগ্রগতি

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চংনোয়াগাঁও গ্রামে ধনু নদীর তীরবর্তী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রায় ১০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, ফসলি জমি রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হলেও কাজের অগ্রগতি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও কঠোর নজরদারির মাধ্যমে নির্মাণকাজের মান নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত মোট কাজের প্রায় ৭৬ শতাংশ সম্পন্ন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটি শেষ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। গুণগত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে বাঁধ নির্মাণ সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।

এলাকাবাসী জানান, বাঁধটি নির্মিত হলে বর্ষা মৌসুমে ধনু নদীর পানি বৃদ্ধি পেলেও হাওরাঞ্চলের ফসলি জমি প্লাবিত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে নদীভাঙন প্রতিরোধ হওয়ায় কৃষক ও স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবেন।

স্থানীয়দের আশা, প্রকল্পটি সময়মতো কিংবা তার আগেই সম্পন্ন হলে হাওর এলাকার কৃষি উৎপাদন ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি