
হুমায়ূন রশীদ জুয়েল স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
“দেশ গড়বো মিলেমিশে, ভোট দেবো ধানের শীষে”—এই স্লোগানকে সামনে রেখে তিনি নিরলসভাবে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও, বেলংকা, ইছাপশর, পশ্চিম জাওয়ার, পূর্ব জাওয়ার ও ছনাটি গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন ড. এম ওসমান ফারুক। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন, সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সহসভাপতি আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পল্লী উন্নয়ন ও শ্রমবিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূম, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর এম উসমান ফারুক ও ধানের শীষ প্রতীকের সমর্থিত জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, তাড়াইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খান, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ খান, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মুবিন ,দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির,দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাব উদ্দিন আসাদ, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন।
এ সময় কিশোরগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ড. এম ওসমান ফারুক সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে যুবদল নেতা মাহমুদুল হক হিমেল বলেন,
“ড. এম ওসমান ফারুক একজন সৎ, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী রাজনীতিবিদ। তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে ড. এম ওসমান ফারুক বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে তাড়াইল-করিমগঞ্জকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”
© All rights reserved © 2026
Leave a Reply