1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি উদ্ধার - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে তাদের ব্যবহৃত একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংশ্লিষ্ট নথিপত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় লোহাগাড়া ও পুটিবিলা আর্মি ক্যাম্প, উপজেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, ঠাকুরদীঘি এলাকায় আটক ৩৯ জনের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। একইদিন পৃথক অভিযানে আরও ৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে আটক সবাইকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখান থেকে একাধিক সিম কার্ড, জাতীয় পরিচয়পত্র, এনআইডির ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি