1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় জনতার ঢল  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় জনতার ঢল 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

 

গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন-আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে’ আমরা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই।

মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী।

আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতিতের ৫৪ বছরের যে দুর্নীতি, দুর্শাসন, গুম, খুন, চাঁদাবাজি এখান থেকে পরিত্রাণ পেতে হ্যা ভোট দেওয়ারও আহবান জানান তিনি।

জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

 

জামায়াতে আমীর ডা.শফিকুর রহমান বক্তব্য শেষে জামায়াত মনোনীত গাইবান্ধার ৫ টি আসনের এমপি প্রার্থীদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীক উপহার তুলে দেন। ৫ টি আসনের প্রার্থীরা হলেন :

গাইবান্ধা-১: মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা)

গাইবান্ধা-২: আব্দুল করিম সরকার (দাঁড়িপাল্লা)

গাইবান্ধা-৩: মাওলানা নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)

গাইবান্ধা-৪: ডা. আবদুর রহীম (দাঁড়িপাল্লা)

গাইবান্ধা-৫: বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি