1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ জানুয়ারি ) বাদ মাগরিব উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার । তিনি বলেন, “দেশকে একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে নিতে হলে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর আমীর অধ্যক্ষ একরামুল হক,বাংলাদেশ খেলাফত মজলিস যুব সভাপতি- আখতারুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ,এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক তাজুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা সভাপতি-আবু সোহেল মোল্লা, জাতীয় নাগরিক পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি লুৎফর রহমান বকশি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি