1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াগাতিতে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নড়াগাতিতে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়া উপজেলায় গভীর রাতের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশান (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি জানান, মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত নড়াগাতী থানাধীন খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে এ অভিযান পরিচালনা করে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাকিবুল ইসলাম মিশানের বাড়িতে অবৈধ দেশীয় অস্ত্র মজুত রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ওয়ানশুটার গানের গুলি, দুটি হাসুয়া, একটি গাছিদা, একটি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি রামদা, তিনটি চাকু, পাঁচটি ফলা, চারটি টেঁটা, চারটি ঢাল এবং একটি এক্সপেন্ডেবল মেটাল স্টিক উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম মিশান নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের বাসিন্দা এবং মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগাতী থানা ছাত্রদল কমিটির সদ্য সাবেক আহ্বায়ক ছিলেন।

 

অভিযান শেষে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আজিজের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “সেনাবাহিনী অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

 

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি