
মোহাম্মদ রাসেল:(ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া(৪০) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ চলাকালে অনিয়মের অভিযোগ উঠে। খবর পেয়ে ইটনার সেনাবাহিনীর একটি দল ও ইটনা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জিজ্ঞেসাবাদের জন্য জয়সিদ্দি ইউনিয়নের সচিব আক্তার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাহাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড সদস্য জামাল, ৯ নম্বর ওয়ার্ড সদস্য সোহেল মিয়া এবং ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মাজিয়া আক্তার আটক করা হয়।
তদন্ত শেষে ৯ নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়াকে গ্রেফতার করে আইনি হেফাজতে নেয়া হয়েছে।বাকিদের জিজ্ঞেসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছ।
স্থানীয় সূত্র জানায়, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এই তিন মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হচ্ছিল মাত্র ৮০ কেজি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে অবহিত করলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে আটককৃতদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, ঘটনারস্থলে গিয়ে চাল দেওয়ার অনিয়ম পাই এবং ৯নং ওয়ার্ডের ১৮ জনকে যে চাল দেওয়ার কথা ছিলো তাদের প্রত্যেকে কম দেওয়া হচ্ছিলো।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, চাল বিতরণর অনিয়মের অভিযোগ একজন ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
© All rights reserved © 2026
Leave a Reply