
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
দীর্ঘ ২৪ বছরের নিরবচ্ছিন্ন পথচলা পেরিয়ে ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও অর্থবহ আয়োজন।
সোমবার, ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ রজতজয়ন্তী উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সংবাদের অন্তরালের সংবাদ তুলে ধরে পার্বত্য বান্দরবানের গণমাধ্যম অঙ্গনে এক অনন্য অবস্থান সৃষ্টি করেছে। একদিনে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না। দীর্ঘ সাধনা, নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে দৈনিক সাঙ্গু আজ ২৫ বছরে পদার্পণ করেছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের আলোর দিশারী। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দৈনিক সাঙ্গু গতানুগতিক ধারার বাইরে গিয়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠক সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে পার্বত্য জনপদের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে দৈনিক সাঙ্গুর লেখনী প্রশংসিত।
লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার জনাব রাশেদুল হক রাশেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ করিম বি, কম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি এস. কে. খগেশ প্রুতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা সামসুদ্দোহা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক অর্থনীতির মো. সাহাব উদ্দিন, বার্তা বাজারের মিজানুর রহমান, সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরী, একুশে নিউজের নুরুল আলম, স্বাধীন বাংলার শফিকুল ইসলাম, দেশ প্রতিদিনের মো. এমদাদুল হক তামাম, নব বাসির মো. আলমগীর, কোয়ান্টাম প্রতিনিধি রইজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা সামসুদ্দোহা।
রজতজয়ন্তীর এই আয়োজন কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; বরং পার্বত্য অঞ্চলে দায়িত্বশীল সাংবাদিকতার এক গৌরবময় পথচলার স্বীকৃতি হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ
© All rights reserved © 2026
Leave a Reply