1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোবাইল কোর্টে বাধা ও ম্যাজিস্ট্রেটকে অসম্মান কলমাকান্দার লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মোবাইল কোর্টে বাধা ও ম্যাজিস্ট্রেটকে অসম্মান কলমাকান্দার লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ Time View

 

নেত্রকোনা (কলমাকান্দা) প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান, দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে অসম্মান এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

১৮ জানুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তাদেশ কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতা করার পরিবর্তে চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। আদালত চলাকালীন তিনি আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে তিনি বাধা প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কর্মকাণ্ড প্রশাসনিকভাবে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (ঘ) উপধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত। জনস্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যেকোনো স্থানে তাৎক্ষণিক অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্ণ এখতিয়ার রাখেন। এ ক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুমতির কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। বরং আদালতের কাজে বাধা প্রদান দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোতাসিম বিল্যাহ স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি