
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ৩৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয় এবং ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো (৬,০৬,০৩,৩১৮) টাকার বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়।
অবৈধ সামগ্রীর মধ্যে রয়েছে:
ভারতীয় ফেন্সিডিল ৩,৮১২ বোতল, এমকেডিল ৪২৫ বোতল, ইস্কফ সিরাপ ১,৭৮৮ বোতল
গাজা ১২.০৯২ কেজি, ইয়াবা ৬২৪ পিস
বিদেশী মদ ৮,৭৩১ বোতল, ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ৪২,০৯১ পিস, নেশাজাতীয় ট্যাবলেট ২,০২,২৩৯ পিস
কোকেন ০.১৪ কেজি, বাংলাদেশী মদ ১০.৭৫ লিটার, হোমিওপ্যাথিক এ্যালকোহল ৬৮৬ বোতল
যৌন উত্তেজক সিরাপ ৬৮,৫২৯ বোতল, মদ তৈরীর ট্যাবলেট ৪০,৪১,৬৫ পিস
ভারতীয় গরু ৬টি, কীটনাশক ৩৫ প্যাকেট, পাতার বিড়ি ২১৫ প্যাকেট
লেহেঙ্গা ২টি, শাড়ি ১০টি, খাবার সামগ্রী ৬৪ পিস, প্রসাধনি সামগ্রী ২,১৪৪ পিস
মোটরসাইকেল ৫টি, মোবাইল ৮টি, বাইসাইকেল ৩টি
বিজিবি সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে আসামী গ্রেপ্তার এবং মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী আটক কার্যক্রম অব্যাহত রাখবে।
© All rights reserved © 2023
Leave a Reply