1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁদা না পেয়ে বিয়ে বাড়িতে তাণ্ডব; হিজরাদের উলঙ্গ আচরণে আতঙ্ক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে বিয়ে বাড়িতে তাণ্ডব; হিজরাদের উলঙ্গ আচরণে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭১ Time View

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে একদল হিজরার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে কয়েকজন হিজরা চাঁদা দাবি করে। বিয়ে বাড়ির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশালীন আচরণ করে এবং অতিথিদের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ দেখা যায়, যা দিয়ে তারা বিয়ে বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছিল। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিয়ের অনুষ্ঠান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানান, বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে এমন অশালীন আচরণের ঘটনা নতুন নয়। তারা বিষয়টির স্থায়ী সমাধান ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি