1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্যাডশাগঞ্জ সুপার লিগের ফাইনালে ফ্রি ফিফটিনের শিরোপা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ব্যাডশাগঞ্জ সুপার লিগের ফাইনালে ফ্রি ফিফটিনের শিরোপা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২২ Time View

 

সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ

ব্যাডশাগঞ্জ সুপার লিগ (BSL)-এর প্রথম আসরের ফাইনাল ম্যাচে ফ্রি ফিফটিন দল দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতেছে। রুদ্ধশ্বাস এই ফাইনালে তারা ফিনারো স্ম্যাশার্সকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি মোল্লা মাহমুদ, সংগঠনের সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়ানুরাগী ও আমন্ত্রিত অতিথিরা।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রানারআপ দল ফিনারো স্ম্যাশার্সের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ী দল ফ্রি ফিফটিনের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের পরিচালক এ কে এম আইমান।

ব্যক্তিগত নৈপুণ্যে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেন নজির। সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরাফাত।

অনুষ্ঠানের শেষ পর্বে টুর্নামেন্ট পরিচালক এ কে এম আইমান বলেন, “BSL—ব্যাডশাগঞ্জ সুপার লিগ তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য একটি ইতিবাচক ও কার্যকর উদ্যোগ। প্রথম আসর সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী বছর আরও বড় পরিসরে সিজন-২ আয়োজনের প্রত্যাশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি