
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসির মিলনায়তনে আপিল শুনানিতে ৩৮১ থেকে ৪৩০ ক্রমিকের মোট ৫০টি আপিলের মধ্যে চুন্নুর মনোনয়নপত্র বাতিল রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন দলের আট প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে দাখিলকৃত স্বাক্ষরের মিল না থাকার কারণে চুন্নুর আপিলও গ্রহণযোগ্য হয়নি। আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপি হওয়া ও স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকে চুন্নু নিজ নির্বাচনী এলাকা করিমগঞ্জ-তাড়াইলে আসেননি। এর আগে তিনি জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে পোস্টার প্রচারণা চালিয়েছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply