1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শহীদ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক - Stbanglatv.com
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক যুবকের নাম শেখ ইমরানুল ইসলাম (৩০)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের তথ্যমতে, শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইমরানুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট ও মানহানিকর মন্তব্য প্রকাশ করেন। বিষয়টি নজরে এলে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি