1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যৌথবাহিনীর অভিযানে তাড়াইলে দুই মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

যৌথবাহিনীর অভিযানে তাড়াইলে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ Time View

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত গভীরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাড়াইল থানা পুলিশ যৌথবাহিনীকে সহযোগিতা করে।
আটক ব্যক্তিরা হলেন তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আসাদ মিয়া এবং সহিলাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই যৌথবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, সম্প্রতি তাড়াইল থানা ও সেনা ক্যাম্পের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক কারবারি আটক হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি