
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সরকার অনুমোদিত ‘বাংলাদেশ প্রেসক্লাব’ এর ময়মনসিংহের ত্রিশাল শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফারুক আহমেদ (দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভি) , এবং সাধারন সম্পাদক পদে সোহেল রানা (আজকের বসুন্ধরা) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, ময়মনসিংহ শাখার আহবায়ক বেলাল আহমেদ সরকার ২০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহ সুলতান রঞ্জু, যুগ্ম সাধারন সম্পাদক মোমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাদত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম ।
সম্মানিত সদস্যরা হলেন- শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান শাহিন, রবিউল ইসলাম হ্নদয়, মাসুদ রানা, সাইফুল ইসলাম, সোহাগ আকন্দ, মঞ্জুরুল হক বুলবুল, বাবুল আহমেদ।
© All rights reserved © 2026
Leave a Reply