1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ২০২৬ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত কাজী আছমা বেগম - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

হোসেনপুরে ২০২৬ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত কাজী আছমা বেগম

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১২ Time View

 

আফজালুর রহমান উজ্জল বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৬ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বাছাই কমিটি ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ ক্যাটাগরিতে তাঁর নাম ঘোষণা করে।

একই সঙ্গে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এছাড়া শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন মো. রাজিব মাহমুদ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়াম জাহান যাইফা।

কাজী আছমা বেগম ১৯৯৫ সালের ১২ নভেম্বর হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে ২০১৯ সালের ২২ ডিসেম্বর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিসহ শিক্ষার মানোন্নয়নে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে আসছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এই স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়; বরং তাঁর নিষ্ঠা, সততা, ত্যাগ ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের যথার্থ মূল্যায়ন। শাসনে সংযম, নির্দেশনায় প্রজ্ঞা এবং কাজে উদাহরণ—একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি হিসেবে কাজী আছমা বেগম শিক্ষাঙ্গনে প্রশংসিত।

হাজারো শিক্ষার্থীর স্বপ্ন গড়ার নীরব কারিগর হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। শিক্ষার মান উন্নয়নে তাঁর আপসহীন মনোভাব, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ শিক্ষক সমাজের জন্য অনুকরণীয়।

এ বিষয়ে কাজী আছমা বেগম বলেন,

“প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছি। এই অর্জন একার নয়—সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি