1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় একটি কুচক্রি মহল প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত।  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

লামায় একটি কুচক্রি মহল প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িয়ে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পরিকল্পিত অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি সংঘবদ্ধ চক্র উপজেলা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

ভাইরাল ভিডিওতে নিজেকে ইউএমবি ইটভাটার মালিক দাবি করা মো. মামুন পরবর্তীতে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, তিনি কোনো ইটভাটার মালিক নন এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন কিংবা তাঁর অফিস সহকারী মো. সোহেলের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নেই।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১৩১৯১/২২ অনুযায়ী ইউএমবি ইটভাটার প্রকৃত মালিক মকছুদ আহাম্মদ। ইটভাটার মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সম্পর্কের অভিযোগ নাকচ করা হয়েছে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন অবৈধ ইটভাটা, পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। এতে কোটি টাকার রাজস্ব আদায় ও একাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এসব কার্যক্রমে ক্ষুব্ধ হয়েই একটি স্বার্থান্বেষী চক্র অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, সকল ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করে জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি