
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ হাইস্কুল মাঠে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত Badshagonj Super League (BSL-2026)। আজ শনিবার ৩ জানুয়ারি উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন নাগরিক অধিকার আন্দোলন ধর্মপাশা শাখার আহবায়ক মোল্লা মাহমুদ হাসান। এ সময় মাঠে উপস্থিত ছিলেন সালমান শাহ, রিফাত হাসান জনিসহ এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনে মুখোমুখি হয় Fearless Fighters ও FREE Fifteen দল। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নেয় FREE Fifteen। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রিফাত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ভাটিয়ালি এক্সপ্রেসের মালিক সালমান শাহ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন এ কে এম আইমান। তার সঙ্গে সমন্বয়ে কাজ করছেন নিবিড়, জিদান, সাদমান, ওমর, ইনান, রাহুল, আরাফাত ও তামিম।
ম্যাচ শেষে টুর্নামেন্ট পরিচালক এ কে এম আইমান বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি মাদকমুক্ত যুব সমাজ গড়ে তোলা। যুবকদের মাদক, জুয়া ও ইভটিজিং থেকে দূরে রাখতেই এই সুপার লিগের আয়োজন।”
তিনি টুর্নামেন্ট সফল করতে এলাকাবাসী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাদশাগঞ্জ সুপার লিগ ঘিরে মাঠজুড়ে দেখা গেছে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট ধর্মপাশার যুব সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করবে।
© All rights reserved © 2026
Leave a Reply