1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিসামত সদর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

কিসামত সদর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

 

নতুন বছরের শুরুতে কিশামত সদর ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

 

বছরের শুরুতে বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যবইগুলো পৌঁছে দেওয়ায় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বছরের শুরুতেই বই পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং শিক্ষাবর্ষের প্রস্তুতি সহজ হয়।

 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ।

 

আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. হাফিজুর রহমান,মাওলানা মো. আনোয়ারুল ইসলাম, মো. আইয়ুব আলী,সাংবাদিক শাহীন আলম, মো. চাঁদ মিয়া,মো. আউয়াল মিয়া,মো. এরশাদ আলী,মো. ফজলু মিয়া, আব্দুল আজিজ প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন- মো. শাহাব উদ্দিন শিহাব।

শিক্ষার মানোন্নয়নে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সুষ্ঠু ও সময়োপযোগী করার আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি