
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
২০১৮ সালে প্রতিষ্ঠিত মানবিক সংগঠন “মানুষ মানুষের জন্য” আজ ২৫ জন নিবেদিতপ্রাণ সদস্য নিয়ে গৌরীপুরসহ আশপাশের এলাকায় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। শুরু থেকেই সংগঠনটির মূল লক্ষ্য – মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্য পূরণে প্রতিনিয়ত মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের২ প্রধান সমন্বয়ক জনাব মানবিক একরাম হোসেন। প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ, ভাঙা রাস্তা মেরামত, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ প্রদান, মাঠে কাজ করা কৃষকদের হাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া- এসব মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত আছেন প্রধান সমন্বয়ক মানবিক একরাম। পাশাপাশি দোকানপাট ও জনসমাগম এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা ও ভিডিও প্রকাশের মাধ্যমে তরুণ সমাজকে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে সংগঠনটির কার্যক্রম বর্তমান আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় এসেছে এবং এর মানবাধিকার প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ, ভাঙা রাস্তা মেরামত, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ প্রদান, মাঠে কাজ করা কৃষকদের হাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া- এসব মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত আছেন প্রধান সমন্বয়ক মানবিক একরাম।
সংগঠনটির কার্যক্রম বর্তমানে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় এসেছে এবং এর মানবাধিকার অফিসের পরিচয়পত্র (কার্ড) রয়েছে, যা কাজের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে। মানবিক একরাম হোসেনের নেতৃত্বে প্রতিদিনই অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটির সদস্যরা- কেউ ক্ষুধার্ত থাকলে খাবার দিচ্ছে, কেউ বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
“মানুষ মানুষের জন্য” শুধু একটি সংগঠন নয়, এটি আজ একটি মানবিক আ’লনের প্রতীক হয়ে উঠেছে।
একরাম হোসেন বলেন, আমি সহযোগিতা পেলে মানবতার সেবায় আরও এগিয়ে যেতে চাই।
© All rights reserved © 2026
Leave a Reply