
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে তাড়াইলে উপজেলা প্রশাসন এর আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় তাড়াইল উপজেলা পরিষদ হল রুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার সময় সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য
উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন- ধূমপান সিগারেট বিড়ি, এবং তামাক জাতীয় পদার্থে যে নিকোটিন থাকে, তা মানব দেহের জন্য ক্ষতিকর, যা ক্যান্সার এবং হার্ট অ্যাটাক এর প্রধান কারণ।
তামাকজাতীয় নেশা থেকে নারী-পুরুষ সকলকে বিরত থাকতে হবে, তবেই ফুসফুসে ক্যান্সার ও হার্ট অ্যাটাক থেকে নিরাপদ ও সুস্থ সুন্দর জীবনযাপন গড়ে উঠবে।
তিনি আরও বলেন -নিজে ধূমপান পরিহার করুন এবং অন্যকে ধূমপান থেকে বিরত রাখুন।
এছাড়া বক্তব্য রাখেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল জাহীদ,উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, তাড়াইল কিশোরগঞ্জ ,তামাক নিয়ন্ত্রণ প্রতিনিধি জুয়েল মিয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ভোরের আকাশ ও সংবাদ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস, বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, হাসিফুর রহমান নাদিম উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা সহকারী প্রকৌশলী সাদিক হুসাইন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক জুবায়ের আহমেদ জুয়েল।
এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply