1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়ার মডেল মসজিদ নির্মাণে ত্রুটি সংশোধন করতে নির্দেশ ধর্ম উপদেষ্টার: - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার মডেল মসজিদ নির্মাণে ত্রুটি সংশোধন করতে নির্দেশ ধর্ম উপদেষ্টার:

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩০ Time View

 

প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ হওয়া ১০টি মডেল মসজিদের যেগুলোর ত্রুটি-বিচ্যুতি আছে সেগুলো সারানোর নির্দেশনা দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১১ আগস্ট) জেলা মডেল মসজিদ পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।

 

 

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘১৫ কোটি টাকা খরচ করে মডেল মসজিদ করা হয়েছে। যদিও কিছু ত্রুটি-বিচ্যুতি আছে।

 

 

এ ছাড়া উপজেলায় নির্মিত ৯টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনো আসেনি। ছোটখাটো যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, এগুলো ঠিকাদার ও প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে।

 

 

তিনি বলেন, মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সন্ধ্যায় পৌর এলাকার মেড্ডার একটি মাদরাসার অনুষ্ঠানে যোগ দেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি