1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবির বাগজানায় ১ হাজার ৫০০ কেজি চাল বিতরণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পাঁচবিবির বাগজানায় ১ হাজার ৫০০ কেজি চাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

 

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদে জি আর (গ্র্যাচুইটাস রিলিফ) পূর্ববরাদ্দের ১ হাজার ৫০০ কেজি চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক।

 

এ সময় ১০০টি অসহায় পরিবারের হাতে ১৫ কেজি করে চাল তুলে দেন তিনি।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মমিন, উপজেলা মহিলা দলের সেক্রেটারীও ইউপি সদস্য রাজিয়া সুলতানা টুনি, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, নওশাদ আলী, শরিফুল ইসলাম, কাওসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে সরকারি এই বরাদ্দ সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে।

উপকারভোগীরা চাল পেয়ে স্বস্তি প্রকাশ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি