1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শ্রীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে ‘ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, গাজীপুর জেলা শাখার উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ আগস্ট ২০২৫ ইং সকালে শ্রীপুর উপজেলার মাওনা উড়াল সেতুর নিচে এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এবং সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন, এটিএন নিউজের শিহাব খান, আজকের পত্রিকার রাতুল মন্ডল, মাই টিভির মাহবুবুল আলম, সাংবাদিক মাহফুজুর রহমান, আব্দুল আজিজ, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল বাতেন বাচ্চু, আশরাফুল ইসলাম সরকার, মোশারফ হুসাইন প্রধান, রুহুল আমিন সুজন, রমজান আলী রুবেল, মিজানুর রহমান, আবুল কাশেম, এস এম দুর্জয়, রফিক ঢালী, মাসুম রানা, আতিকুর রহমান, দিলরুবা, আলমগীর হোসেন, হিমু সরকার, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, জাকির মোড়ল প্রূমুখ।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, পৌর শাখার সভাপতি আবু নাসের মোঃ জুবায়ের।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেত্রীবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি