1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

লালমোহন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৬ Time View

 

এম এ হাসান, লালমোহন (ভোলা)প্রতিনিধি:

লালমোহন থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) অরিত সরকার, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ও ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার।

 

সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা নুর মোহাম্মদ হেলালি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মুসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সম্পাদক সোহেল আজিজ শাহীনসহ অনেকে।

 

আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন, সামাজিক অপরাধ রোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পুলিশ-জনগণ সহযোগিতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

পুলিশ সুপার বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি