
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
রবিবার ০৩ আগস্ট ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার মান, ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং পাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন।
ডাক্তাদের সেবার মান কেমন তাছাড়া বাইরের কোনো ক্লিনিকে টেস্ট করাতে বাধ্য করা হচ্ছে কিনা,
ঔষধ নেবার জন্য নির্দিষ্ট কোনো ফার্মেসিতে যেতে বাধ্য করছেন কিনা রোগীদের বক্তব্য সরাসরি কথা বলেন এবং তথ্যগুলো যাচাই করেন সেই সঙ্গে কমপ্লেক্সের সার্বিক পরিবেশ, পরিষেবা, ডাক্তার ও নার্সদের উপস্থিতি, ওষুধ সরবরাহসহ নানা বিষয় পরিদর্শন করেন।
ইউএনও সুমনা আইরিন বলেন,
সেবা প্রত্যাশীরা যেন সরকারি স্বাস্থ্যসেবা থেকে পূর্ণ সুবিধা পান, তা নিশ্চিত করতেই আমাদের এই নজরদারি। কোনো রকম হয়রানি বা দুর্নীতি সহ্য করা হবে না।
© All rights reserved © 2026
Leave a Reply