1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

‎গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যৌথবাহিনীর পরিচালিত চেকপোস্ট অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ।

 

‎শনিবার (২ আগস্ট) বিকাল ৩ ঘটিকার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি চৌকস টহল দল পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে।

‎অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-২২১৬৫) তল্লাশি করা হয়। এ সময় এক সন্দেহভাজন যাত্রীর লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং নগদ ১ লক্ষ তিন হাজার চারশত বাহান্ন টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি রংপুর শহরের তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)।

‎পরে আটককৃত রাইফুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।

‎এ বিষয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, দেশে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

‎

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি