1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভিসির নেতৃত্বে পবিপ্রবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ভিসির নেতৃত্বে পবিপ্রবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯১ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে “ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি অব্যাহত।

শনিবার (২আগস্ট) সকাল ১০টায় পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজয় ২৪ হল থেকে শুরু করে এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল এবং কবি বেগম সুফিয়া কামাল হল পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টবৃন্দ, সহকারী প্রভোস্টবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, নিরাপত্তা টিমের সদস্যবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানের কেন্দ্র নয়, বরং এটি শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিকভাবে গড়ে ওঠার একটি মঞ্চ। আমি চাই, পবিপ্রবির ছাত্রছাত্রীরা যেন পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ক্ষেত্রে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। একজন ভাইস-চ্যান্সেলর হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমি চাই এই ক্যাম্পাস হোক আমাদের সম্মিলিত গর্ব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি