1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নব নির্বাচিত বিএনপি কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনে ছাত্রদলের মিছিল - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নব নির্বাচিত বিএনপি কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনে ছাত্রদলের মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

 

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পশ্চিম চর উম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কবির পঞ্চায়েতের নেতৃত্বে এই মিছিলটি গজারিয়া বাজারের উত্তর মাথা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. কবির পঞ্চায়েত বলেন, “বিগত সরকারের আমলে আমাদের ওপর দমন-পীড়ন, মামলা-হামলা চালানো হয়েছে। এখন যদি আমাদের নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।” তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, “আমরা নেতার নির্দেশেই চলব এবং দল পরিচালনা করব।”

 

পরে তবারক বিতরণ করা হয়। এ সময় মোতাহার নগর ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৬ জুলাই (শনিবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন সাদেক মিয়া ঝান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি